✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দশটি দোকান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:৫১:৪৬ |

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় পৌরসভার প্রপার্টি মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৪ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মিরাজ আলী বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সর্বশেষ ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় একটি মাছ বাজারসহ ঝুট ও কাঁচামালের ১০টি দোকান পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..