সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

৫টি ফিশিং বোটসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:৩২:০৬ |

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন জেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ৫টি ফিশিং বোটসহ ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দেশের একটি গণমাধ্যমকেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ আরও জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুইটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।
এ ঘটনায় বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
 
উল্লেখ্য, আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতেও ৪০ জন বাংলাদেশি জেলে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি। এখনও তাদের কোনো খোঁজ নেই। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..