✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এবার টেলিভিশনে ঈদ মাতাবে শাকিব খানের ‘তুফান’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:২৩:২৭ |

ঈদুল ফিতর উপলক্ষে এবার টেলিভিশনের পর্দায় আসছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ব্লক বাস্টার হিট সিনেমা ‘তুফান’। এতে দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

‘তুফান’ ১৯ সেপ্টেম্বরে দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পায়। ‘তুফান’র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে। এবারের ঈদুল ফিতরেই দর্শকরা টিভি পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এরই ধারাবাহিকতায় ‘তুফান’ নিয়ে আসা হচ্ছে। আশা করি, দর্শকরা ঈদে সিনেমাটি দারুণ উপভোগ করবেন।

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। আশা করছি, টেলিভিশনের বিশাল দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।’

২০২৪ সালের ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমায় সুপারস্টার শাকিব খান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..