✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বর্ষায় যে মোডে এসি চালালে খরচ কমবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:১৪:০১ |

গরমে তাপদাহ কমাতে এসি ব্যবহার করছেন অনেকে। কিন্তু কখন কোন মোডে এসি চালাবেন এ ব্যাপারে হয়তো অনেকে জানে না। এসির মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। সেই সঙ্গে এসিও ভালো থাকবে দীর্ঘদিন।

তবে জেনে রাখা ভালো বর্ষায় কোন মোডে এসি চললে সুবিধা:

এদিকে বৃষ্টির সময়ও গরম থেকে রেহাই নাই। এ সময় এক বিশেষ মোডে এসি চালানো দরকার। আসলে বৃষ্টি-বাদলার দিনে ড্রাই মোডেই এসি চালানো উচিত। যাতে আর্দ্রতার পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। শুধু তাই নয়, এ সময় ড্রাই মোডে এসি চালালে বিদ্যুতের বিলের বোঝাও অনেকটা কমানো যাবে।

কারণ এসির ড্রাই মোড বাতাস থেকে আর্দ্রতা দূর করে। সেই সঙ্গে তাপমাত্রা খুব বেশি না কমিয়েও জায়গাটিকে আরামদায়ক করে তোলে। আর ড্রাই মোডে এসি চালালে কম্প্রেসারের ওপর কম লোড বা চাপ পড়ে, যা শক্তি সাশ্রয় করে।

এসির ড্রাই মোড মূলত ডি-হিউমিডিফায়ার হিসেবে কাজ করে; যা বাতাস থেকে আর্দ্রতা দূর করার ওপর মনোনিবেশ করে। আর ঘরের মধ্যে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। আর বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস ঠান্ডা করার জন্য এসিকে তেমন পরিশ্রম করতে হয় না। এছাড়া এ প্রক্রিয়ায় বিদ্যুৎ খরচ কমতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..