✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যমুনা রেলসেতুতে উঠল যাত্রীবাহী ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১২, | ০৮:৫০:০০ |

পরীক্ষামূলক যাত্রা শেষে উদ্বোধনের একমাস আগে নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের ইতি ঘটল।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোহাম্মদ মাসউদুর রহমান বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেন, দেশের দীর্ঘতম ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সেতুর প্রকল্প পরিচালক মাসউদুর রহমান জানান, রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে যাত্রী ছাড়াই বেশ কয়েকবার ট্রায়াল রান হয়েছে।

২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের রেলসেতুরটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণঅভ্যুত্থানের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় এরপর ২০২১ সালের মার্চে।

প্রথমে প্রকল্পটির নির্মাণ ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং ৭২ দশমিক ৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা।

সেতুর প্রকল্প পরিচালক বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..