সর্বশেষ :

ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৮:১৪:২৮ |

নওগাঁর ধামইরহাট উপজেলায় শিয়ালের কামড়ে মাত্র তিন দিনে নারীসহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলমপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফিরোজ কবির।

স্থানীয়রা জানান, এ ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে কয়েকটি গ্রামের মানুষ। আহতরা হলেন রবিউল আলম সুইট, আবদুল লতিফ, রেজিনা আক্তার, মো. মেসবাউল, মাইমুনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুস সালাম, মো. আরিফ হোসেন, কালাম হোসেনসহ আরো অনেকেই।

আহতরা প্রত্যেকে আলমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর হলে তারা বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা আরো জানান, তারা বাড়ি থেকে বের হলে কয়েকটি শিয়াল সংঘবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে দ্রুত তারা পালিয়ে যায়।

এভাবে বেশ কয়েকজনকে কামড় দেয় শিয়ালগুলো। এ ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাড়িতে থাকা ছোট শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেখানে মিলছে না জলাতঙ্কের টিকা।

বর্তমানে শিয়ালের আক্রমণে আহতরা সবাই পাশ্ববর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জহুরুল ইসলাম বলেন, সরকারিভাবে আমরা জলাতঙ্ক টিকা তেমন পাই না। নিজস্ব তহবিল ও সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু টিকা আমরা সংগ্রহ করে থাকি। বর্তমানে শিয়াল ও কুকুরের অত্যাচার বাড়তে থাকায় আমরা চাইলেও আহত ব্যক্তিদের টিকা প্রদান করতে পারি না।

-নওগাঁ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...