✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৭:৩০:৫৫ |

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী। নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেবল হক মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টজনিত (নিউমোনিয়া) উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় দুপুরে তার করোনা শনাক্ত হয় এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, আমরা গত ৫-৬ দিন ধরে করোনা পরীক্ষায় রেপিড এন্টিজেন টেস্ট চালু করেছি। আমাদের চাহিদার তুলনায় সামান্য কিট দেওয়া হয়েছে। মেশিন নষ্ট থাকায় আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা চালু হয়নি।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, কিট সংকটের কারণে উপজেলা পর্যায়ে এখনো করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। আমরাও ব্যক্তি ও সামাজিক উদ্যোগে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচারণা চালিয়ে যাচ্ছি, যেন কেউ গুজবে কান না দেয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..