সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

এশিয়া কাপে দায়িত্বে বাংলাদেশি দুই আম্পায়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৫৭:৩৯ |
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি ঘোষণা করেছে এশিয়া কাপ ২০২৫-এর আম্পায়ারদের চূড়ান্ত তালিকা। এবারের আসরে মোট দশজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, যাদের বেছে নেওয়া হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই।
এই তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার- গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। অভিজ্ঞ এই দুই আম্পায়ারকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে।
বাংলাদেশের দুইজনের পাশাপাশি তালিকায় আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।
আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত কয়েকজন আম্পায়ারও এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচে ভিন্ন দেশের আম্পায়ার নিয়োগের মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।
গাজী সোহেলের ম্যাচসমূহ:
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, অন-ফিল্ড আম্পায়ার
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, টিভি আম্পায়ার
 
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, অন-ফিল্ড আম্পায়ার
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার।
মাসুদুর রহমান মুকুলের ম্যাচসমূহ:
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, অন-ফিল্ড আম্পায়ার
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, অন-ফিল্ড আম্পায়ার
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, টিভি আম্পায়ার।
৮ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই আসরের গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বাংলাদেশের দুই আম্পায়ারও দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..