✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে : উমামা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৪১:২০ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমার ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে উমামা ফাতেমা নিজেই বিষয়টি জানিয়েছেন।
পোস্টে উমামা লেখেন, ‘কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে।
 
হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদেরকে এভাবে রিপোর্ট মারা হচ্ছে। ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরো লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি।
আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মত প্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যায় হোক ভোটে জেতা যাবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..