ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৯-০৮,
| ০৪:২৫:৪৮ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে
প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত
ছাত্রলীগের মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন
হাইকোর্ট।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।