✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফন পার্সিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ডিপাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:১৯:১৭ |
বিশ্বকাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচে রোববার (৭ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসকে আতিথ্য দিয়েছিল লিথুয়ানিয়া। সেই ম্যাচে ৩-২ গোলে জয় পায় ডাচরা। তবে লিথুয়ানিয়ার বিপক্ষে ডাচদের জয় ছাপিয়ে মেমফিস ডিপে ছিলেন আলোচনার কেন্দ্রে। কারণ, লিথুয়ানিয়ার বিপক্ষে তিনি গোল করে বনে গেছেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা।
লিথুয়ানিয়ার বিপক্ষে ডাচদের জয়ের ম্যাচে মেমফিস ডিপে জোড়া গোল করেন। ম্যাচের একাদশ মিনিটে গোল করেই ডিপে বনে যান নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা। তিনি ছাড়িয়ে যান ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সিকে।
ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ফন পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।
 
এরপর ৩৩তম মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন টিম্বার। তবে প্রথম হাফেই দুই গোল শোধ দিয়ে সমতায় ফেরেন লিথুয়ানিয়া। ৩৬ মিনিটে গিনাইটিস এবং ৪৩ মিনিটে গিরডভাইনিস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।
তবে দ্বিতীয় হাফে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও নেদারল্যান্ডসকে লিড এনে দেন ডিপে। ৬৩তম মিনিটে ডামফ্রিসের ক্রসে হেড করে গোল করেন ৩১ বছর বয়সি ডিপে। শেষ পর্যন্ত এই স্কোর লাইনেই শেষ হয় ম্যাচটি।
বাছাইয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..