সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৪:০৪:২৯ |

কদিন আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকায় শুরু হচ্ছে তার প্রথম অ্যাসাইনমেন্ট। আজ লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোমবার ঘোষিত দলে ফিরেছেন নাঈম শেখ, লিটন দাস ও শামিম হোসেন। দলে পেসার রাখা হয়েছে পাঁচজন। আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

স্কোয়াডে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও নাঈম। টপ ও মিডলের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও লিটন দাস।

লঙ্কায় দুটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ। গল টেস্ট থেমেছে ড্রতে। কলম্বো টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..