✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৩:৪৪:৫৫ |

কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে হয়রানিসহ নানা অভিযোগের ভিত্তিতে একযোগে ১৩টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) সকাল থেকে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলার নির্বাচন অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদক।

আকতারুল বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..