✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পুলিশকে জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৩:২৬:১৯ |

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে জনবান্ধব করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক শরিফা হক ও জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে। মানবিক পুলিশ হতে হবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) একাডেমি ভবন পরিদর্শন ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যারা মব সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনা হবে।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..