✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বড় জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ম্যানসিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৪, | ১৩:০১:০৭ |

ফিফা ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের খেলায় সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

সোমবার (২৩ জুন) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানসিটি। অষ্টম মিনিটের মাথায় ডেডলক ভাঙেন জার্মান মিডফিল্ডার ইলকয় গুনদোয়ান।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। বিরতির আগে হালান্ডের সফল স্পট কিকের কল্যাণে ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে নিজের দ্বিতীয় গোলের দেখা পান গুনদোয়ান। আর শেষদিকে অস্কার বব ও রায়ান চেরকির দারুণ ফিনিশিংয়ে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

উল্লেখ্য, দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটিজেনরা। পেপ গার্দিওলা শিষ্যদের পাশাপাশি এই গ্রুপ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে ইউভেন্টাস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..