✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ১২:৩৫:০২ |

ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলমান।
সে জন্য আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসি বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উল্লেখিত এলাকার আশপাশের এলাকায় এ সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..