✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ব‌রিশা‌লে ট্রাক উল্টে প্রাণ গেল দুজনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১১:৪৯:০৪ |

ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে প্রায় ২১ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বেদে সম্প্রদায়ের লোকজনদের নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উল্টেপড়া ট্রাকে থাকা বেঁদে সম্প্রদায়ের ২৩ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠায়।

বিপুল হোসেন আরো জানান, হাসপাতালে পাঠানো ২৩ জনের মধ্যে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..