✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খাওয়ার জন্য ডাকতে গিয়ে মেয়ের লাশ মিলল পুকুরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:২৩:০৭ |

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা এলাকার বাসিন্দা আবু হানিফ কয়েকদিন আগে নতুন বসতভিটা তৈরি করেছেন। ভিটা ভরাটের জন্য পাশে একটি পুকুর কাটেন তিনি। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে সবাই যখন ভাত খেতে ঘরে ঢোকেন, তখন তার সাত বছর বয়সী শিশুকন্যা মিফতাহুল জান্নাত পুকুরটিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি।

ভাত খেতে বসে সবাই মিফতাহুলকে খোঁজ করে না পেয়ে এদিক-সেদিক খুঁজতে থাকে। পরে তার বাবা আবু হানিফ নিজে পুকুরে নেমে মেয়ের মরদেহ তুলে আনেন। এ ঘটনায় আবু হানিফসহ তার পরিবারের সদস্যরা শোকে ভাসছেন।

নিহত মিফতাহুল স্থানীয় বারবাকিয়া এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মিফতাহুলের চাচা শওকত হোসেন বলেন, আবু হানিফ ভাত খাওয়ার পর মিফতাহুলকে না দেখে এদিক-সেদিক খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে তার সন্দেহ হয়, মেয়ে পুকুরে পড়েছে। তখন তিনি পাশের পুকুরে নেমে পড়েন। একপর্যায়ে হানিফের পা মিফতাহুলের গায়ে ঠেকে। তখনই চিৎকার করে কেঁদে ওঠেন হানিফ। পরে মরদেহটি কুড়িয়ে কূলে তুলে আনেন তিনি।

স্থানীয় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম বদিউল আলম বলেন, মাগরিবের নামাজের পর মিফতাহুলকে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন শোকাহত।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..