✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, ১৩ পুলিশ প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:২১:১৪ |

পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের সই করা আদেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, দুজন এএসআই এবং বাকি নয়জন কনস্টেবল।’

তারা হলেন, এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান এবং কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর তোলা হয়েছিল। কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসপি বলেন, ‘কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।’

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..