✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আজ প্রমিস ডে, প্রতিশ্রুতি বিনিময় করুন প্রিয়জনের সাথে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:০২:২৮ |

আজ মঙ্গলবার প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস । ভ্যালেন্টাইন সপ্তাহের অংশ হিসাবে প্রতি বছর ১১ ফেব্রুয়ারি উদযাপিত হয় দিবসটি। এই বিশেষ দিনটি প্রিয়জনের সাথে ভালোবাসার প্রতিশ্রুতি বিনিময়ের মাধ্যমে উদ্‌যাপন করা হয়। সম্পর্কে  কোনো অস্বস্তি থাকলে তা পেছনে ফেলে আজ অঙ্গীকার করুন সামনের সুন্দর সময় কাটানোর, পরস্পরের সঙ্গে একাত্ম হওয়ার।

বলা হয়, ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক মজবুত করার পরিকল্পনা থেকেই এই দিবসটি সূচনা। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে দিনটির শুরু হয়। এদিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সকল বাধা। নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে এর থেকে বড় উপহার আর কী হতে পারে।

প্রমিস ডে-এর গুরুত্ব : ভালোবাসা শুধু আবেগের ব্যাপার নয়, বরং একে টিকিয়ে রাখতে প্রয়োজন আস্থা, বিশ্বাস, প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ। তাই এই দিনে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব কিংবা পরিবার পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন।

আর প্রমিস ডে প্রিয়জনদের প্রতি আমাদের অনুভূতির প্রকাশ এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। মানে ভালো এবং খারাপ উভয় সময়ে তাদের পাশে থাকার কথাটি আবার মনে করিয়ে দেয়।

কীভাবে উদ্‌যাপন করা হয় : প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য প্রমিস কার্ড, চিঠি, মেসেজ, উপহার কিংবা সরাসরি কথা বলার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়। এই দিনে সাধারণত মানুষ প্রতিজ্ঞা করে— চিরদিন একসঙ্গে থাকার,একে অপরকে বুঝতে চেষ্টা করার, সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার অথবা হতে পারে দুঃসময়ে পাশে থাকার।

সমাজে প্রমিস ডে-এর গুরুত্ব : শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই নয়, বন্ধু, পরিবার, সহকর্মী, এমনকি নিজের সঙ্গে প্রতিশ্রুতি করার জন্যও দিনটি বিশেষ। আত্ম উন্নয়ন ও সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে প্রতিশ্রুতির গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু কথা নয়, প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়, সেদিকে নজর দেওয়া দরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..