✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পবিত্র রমজানে ট্রাকে অতিরিক্ত ৯ হাজার টন নিত্যপণ্য বেচবে টিসিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১০:৫৫:৫৫ |

চলতি ফেব্রুয়ারির শেষে শুরু হতে যাওয়া পবিত্র রমজানে কম আয়ের মানুষদের জন্য নিত্যপণ্য ট্রাকে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনায় টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি উদ্বোধনের সময় বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন এ তথ্য জানান।

উপদেষ্টা আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার টন পণ্য বিক্রি করা হবে। এটি কম আয়ের মানুষদের মূল্যস্ফীতির বোঝা লাঘব করবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্রায় ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য সরবরাহ করে টিসিবি। রমজানে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে এই সেবা দেওয়া হবে। এটি বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করবে।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে টিসিবি সব বিভাগীয় সদর ও পাঁচ দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ ১৩ এলাকার ১২ লাখ পরিবারের মধ্যে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা ধরা হয়েছে।

উপদেষ্টা স্মার্ট কার্ড রূপান্তরে খুলনার সাফল্য তুলে ধরে বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্ড অ্যাক্টিভেশন শেষ হবে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..