✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রেকর্ড জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:১৫:১৮ |

বিশ্বচ্যাম্পিয়নরা শুরু করল চ্যাম্পিয়নদের মতোই। টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠ বুলাওয়েতে ৩২৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা। প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় দক্ষিণ আফ্রিকার।

বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক করবিন বস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ ‍উইকেট। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির বিপরীতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন এই পেস অলরাউন্ডার। জিম্বাবুয়েকে জিততে হলে রেকর্ড গড়তে হতো।

৫৩৭ রান তাড়া করে এর আগে কোনো দল জয় পায়নি। বিশাল লক্ষ্যটা যে তাড়া করা ভীষণ কঠিন তা চতুর্থ দিন শেষ হওয়ার প্রমাণ পাওয়া গেছে। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হওয়াতে।

করবিনের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাকে আজ সঙ্গ দিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা কোডি ইউসুফ। ২৭ বছর বয়সী এই মিডিয়াম পেসার প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেছেন আট নম্বরে নামা ওয়েলিংটন মাসাকাদজা।

এর আগে দক্ষিণ আফ্রিকা উইয়ান মুল্ডারের (১৪৭) সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রান করে। আর প্রথম ইনিংসে করবিন (১০০*) ও অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১৫৩) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান করেছিল প্রোটিয়ারা। বিপরীতে শন উইলিয়ামসের (১৩৭) সেঞ্চুরিতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৫১ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..