✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মিথ্যা সংবাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ইমনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:৩৩:০৫ |
ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে— এমন রটনায় গত শুক্রবার থেকেই তোলপাড় নেটমাধ্যম। স্বাভাবিকভাবে এ নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা। তার কাছের মানুষেরাও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
তবে এই পরিস্থিতি আরও কঠিন পর্যায়ে পৌঁছায় যখন ইমনের বাবার কানেও এমন রটনা পৌঁছে যায়। আর বিষয়টি জানতেই প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং গায়িকা। ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি।
 
ইমনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে- এমন এক খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমনের মন্তব্য, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো?’
গায়িকা আরও লেখেন, ‘ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হতো না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’
এমন অনভিপ্রেত ঘটনায় ইমনের স্বামী তথা সংগীতশিল্পী নীলাঞ্জন ঘোষের নামও জড়িয়েছে। অতঃপর মুখ খুলেছেন তিনিও। জানিয়েছেন, এমন ভুয়ো খবর শুনে ইমনের বাবা কষ্ট পাচ্ছেন, এর থেকে খারাপ আর কী-ই বা হতে পারে!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..