সর্বশেষ :
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের

ডিএসসিসিতে গাড়ির তেল চুরিতে জড়িত চালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা: দুদক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:০৬:৩৮ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির তেল চুরির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তেল চুরিতে গাড়ির চালক থেকে শুরু করে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
এর আগে রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক নগর ভবনে অভিযান চালায়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী, সরকারি গাড়িগুলি বাস্তবে ব্যবহার না হলেও নথিতে দৈনিক জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে এবং পরে তা আত্মসাৎ করা হয়েছে।
 
এদিন দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন ৪০ দিন বন্ধ ছিল।
অথচ সেই সময় ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির তেল প্রতিদিন ১৪-১৫ লিটার খরচ দেখানো হয়েছে। কর্মকর্তাদের অনেকে অফিসে আসেননি, ফলে প্রশ্ন উঠেছে, তেলটি কীভাবে ব্যবহৃত হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..