✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ছাগলকাণ্ডের মতিউরকে ‘অনৈতিক সুবিধা’ দেয়ার অভিযোগে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৭:০৯:৫০ |

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে কিশোরগঞ্জ কারাগারে নেয়ার সময় ‘অনৈতিক সুবিধা’ দেয়ার অভিযোগে পুলিশের ১১ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

জেলা পুলিশের আদেশে বলা হয়, গত ১২ আগস্ট ওই পুলিশ সদস্যরা মতিউরকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নিয়ে যান। হাজিরা শেষে ফেরার পথে নরসিংদীর একটি রেস্টুরেন্টে খাবারের জন্য যাত্রাবিরতি দেয়া হয়। সে সময় স্কর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে তাকে নানান সুযোগ-সুবিধা দেন।

এদিকে, ভ্যান থেকে নেমে রেস্তোরাঁয় মতিউরের অবস্থান নেয়া ও আগে থেকে সেখানে থাকা একজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বে থাকা ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..