সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:০৮:৪০ |
লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
নিহতরা হলেন, আব্দুল আহাদ, আব্দুল মাজেদ ও হুমায়ুন রশিদ। বাকি দুজনের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
পরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ যাত্রী মারা যান। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..