✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৪০ এতিম মেয়ের একসঙ্গে বিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৭, | ২১:২৯:৩২ |

দিনাজপুরে একসঙ্গে ৪০ জন এতিম মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মে) শহরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

দিনাজপুর শিশু নিকেতনের সভাপতি মোজাফ্ফর আলী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোজাফ্ফর আলী জানান, ১৯৭৯ সালে শিশু নিকেতনটি প্রতিষ্ঠিত। শিশু নিকেতন হোমটি পরিচালনা করে লায়ন্স ক্লাব। এখানে মেয়েদের এইচএসসি পর্যন্ত লেখাপড়া করানো হয়। পাশাপাশি হাতের কাজ ও কম্পিউটার শেখানো হয়ে থাকে। পরে ১৮ বছর পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। এ যাবৎ শিশু নিকেতনের ১৭৪ জন এতিম মেয়ের বিয়ে দেওয়া হয়েছে।

করোনার কারণে দীর্ঘদিন বিয়ে বন্ধ ছিলো, ২০১৯ সালে সর্বশেষ ২০ জন এতিম মেয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছিলো।

বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শিশু নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোজাফ্ফর আলী মিলন প্রমুখ।

বিয়ের অনুষ্ঠান শেষে বরদের একটি করে বাইসাইকেল এবং কনেদের একটি করে সেলাই মেশিন ও সংসারের আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..