সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

প্রেমিকার সঙ্গে কোহলির ছবি ভাইরাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১২:৫৪:২১ |

২০১৭ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ের পর থেকে সুখে সংসার করছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাদের সুখের সংসারে আছে দুই সন্তান। ভামিকা ও আকায়।

 

কিন্তু আনুশকাকে বিয়ের আগে বিরাট কোহলিকে নিয়ে কম জল্পনা ছড়ায়নি। গুঞ্জন ছিল ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও। ইসাবেলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন, ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ‘ডেটিং’ করেছেন তিনি।

সাবেক প্রেমিকার সঙ্গে বিরাট কোহলির পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মডেলিং দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ইসাবেলা লেইতে। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান-কারিনা কাপুরদের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। সেই সময়েই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা হয় ইসাবেলার।

প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা-বিরাট। তারপর দুই জনের পথ আলাদা হয়ে যায়। যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট কোহলি। অনেকটা সময় আমরা ডেট করেছি, প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি।

২০২০ পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা। আপাতত বিনোদন দুনিয়া থেকে তিনি বহুদূরে। দোহায় থাকেন তিনি। দুই মেয়েকে নিয়ে সংসার তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..