✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:৩৭:৫৯ |

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খানের সঙ্গে একই ফ্লাইটের ছবি শেয়ার করে। তবে সম্প্রতি তিনি গুরুতর অভিযোগ এনেছেন কিছু মানুষের বিরুদ্ধে। আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মিষ্টি।

মানহানিকর মন্তব্যের জন্য ২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..