✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফারিণকে বাদ দিয়ে দেবের বিপরীতে নতুন মুখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:১৫:৫০ |

টালিউডে আসছে নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। সদ্য ছবির শুটিংয়ের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হবে ছবির শুটিং।

 

কিন্তু এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু, তা আর হচ্ছে না বলে খবর পাওয়া গেছে; বেছে নেওয়া হয়েছে নতুন নায়িকা।

 
 

এর আগে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের নায়িকা হবেন তাসনিয়া ফারিণ। কিন্তু নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালক অভিজিৎ সেন। অর্থাৎ, দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

 
 

গত বছর ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সে সময় তাসনিয়া ফারিণকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সৃষ্টি হয় ভারতে যাওয়ার ভিসা জটিলতা, ফলে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে যায় ফারিণের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..