✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:২৭:০৮ |

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তার পাশে অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছেদ করে ফাঁকা করে। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরি করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করতেও দেখা গেছে।

ঘটনাস্থলে সাধারণ জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবারকেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারিভাবে ভালো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা গড়ে তুললেই হয় বাবা, না হয় মা অথবা ভাই-বোন ছেলে মেয়ের নামে নামকরণ করেন। এই দেশ যেন শুধু তাদের (শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রয়োজনীয় নাম বা স্থাপনা ভেঙে দেব। আমাদের দাবি ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..