সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল রোনালদোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৪, | ১১:১০:২৩ |
সৌদি প্রো লিগে সহজ জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে আল খালিজকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে আল নাসরের জয় ম্যাচের মূল আকর্ষণ ছিল না, ছিল রোনালদোর বাইসাইকেল কিকে গোল করাটা। ৪০ বছর পার করা পর্তুগিজ এই তারকার চোখধাঁধানো গোল সবাইকে অবাক করেছে।
 
বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্‌র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।
 
 
 
একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।
 
রোববার রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।
 
 
হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।
 
 
৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..