সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

'ইন্টার' পরীক্ষায় পাস করল মিলান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৪, | ১১:০৭:৫৩ |

ইতালিয়ান সিরি আ লিগে মিলান ডার্বিতে ইন্টারকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ক্রিশ্চিয়ান পুলিসিকের একমাত্র গোলে জয় নিশ্চিত করে দলটি।

রোববার (২৩ নভেম্বর) স্যান সিরোয় মুখোমুখি হয় দুই নগর প্রতিদ্বন্দী।

 

 

 

ম্যাচের প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারছিল না এসি মিলান। গোলশূন্য ড্র'তে শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা। আক্রমণের ধার বাড়িয়ে ৫৪ মিনিটে পুলিসিকের গোলে ১-০'তে এগিয়ে যায় তারা।

৭৪তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন কালহানোগলু। তার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মিয়াঁ। বক্সে মার্কাস থুরাম ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।

 

 

 

ফলে এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। ১২ ম্যাচে ৭ জয় ও ৪ ড্র'য়ে টেবিলে ৫ নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে দলটি। এসি মিলানের সমান ২৫ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..