✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ১৫ হাজার টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ১০:৩৮:৫০ |
আর মাত্র পাঁচ দিন পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। তবে দর্শকরা অপেক্ষায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচের জন্য। কারণ, সেই দিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এরই মধ্যে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের মূল আকর্ষণ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের উত্তাপ বৃদ্ধি পায়। এবারও সেই একই আবহ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে আর খেলবে না তারা। তবে এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় বাধ্য হয়েই মুখোমুখি হতে হচ্ছে তাদের।
এবারের এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পোর্টাল খুলেছে এসিসি। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।
প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..