✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আরেক পরিচয়ে সাদিয়া আয়মান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ১০:৩৩:৫৫ |

গত ঈদে সিনেমাতে আত্মপ্রকাশ করেছেন ছোটপর্দার এই সময়ের বৗস্ত মডেল, অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার জানালেন নতুন যাত্রা শুরু করেছেন তিনি। নাম লিখিয়েছেন উপস্থাপনায়। নাটক, সিনেমা সবশেষে সঞ্চালনা, সাদিয়ার বছর রমরমা। বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন সাদিয়া। ওই পোস্টের ক্যাপশেন তিনি লিখেছেন, ‘ব্রিটিশ কাউন্সিলের জন্য ‘‘কনেকশন আনলকড’’ শিরোনামের একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

এরপর যোগ করেন, ‘এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। যাঁরা প্রত্যেকেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।’ তারকার কথায়, ‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।’

সবশেষে সাদিয়া লিখেছেন, ‘আমাকে এই শোয়ের সঞ্চালক হিসেবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিল ও সম্পূর্ণ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘শুভ কামনা রইলো’। অন্য একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তুমি যেন আরও ভালো জায়গায় যেতে পারেন এবং ভালো ভালো কাজ করতে পারেন। আমরা আপনারর পাশে আছি, প্রিয় অভিনেত্রী।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..