✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৪-২২, | ১০:৩১:৩২ |

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১ ও র‌্যাব-১১ ব্যাটালিয়নের যৌথ অভিযানে গ্রেফতারের পর মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। তিনি জানান, হৃদয় মিয়াজী পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মনাইরকান্দি গ্রামে মামা হারুন অর রশিদ সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে আটক করা হয়। গ্রেফতার হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দূলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে।

এর আগে, সোমবার সকালে এই হত্যা মামলায় আরও তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

উল্লেখ্য, শনিবার বিকালে বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও ক্যাম্পাসের বাইরে ৩০-৪০ জন যুবক পারভেজকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..