সর্বশেষ :

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৬, | ১০:১৬:৩৪ |

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তার তিনতলা বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়ির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন তিনি। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...