✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৬, | ১০:১৪:১৫ |

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায় বাতিলের দাবিতে হাইকোর্টে এনেক্স ভবনের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একইসাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশও দিয়েছেন। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

আজকে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা স্লোগান দিয়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..