✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্বর্ণের দাম স্মরণকালের সর্বোচ্চ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২১, | ১০:০১:০২ |

দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম নববর্ষে কমেছিল। এরপর তিন দফায় বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ৭১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (২১ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত রোববার থেকে আজ সোমবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা বেচাকেনা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে গত শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা বেচাকেনা হয়েছিল।

গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১০ হাজার ২৭১ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..