✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২০, | ০৯:৪০:১৭ |

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা। পাশাপাশি, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে গুণতে হবে ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ বার। দাম কমানো হয়েছে ৬ বার।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছেন বিভিন্ন দেশের পণ্যে। যা থেকে বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা। এতে, বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ফলে, দেশের বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..