✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:১৯:২৫ |

পাবনায় পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার গাজনার বিলের মথুরাপুর এলাকা সংলগ্ন একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুজানগর উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর ১২ জনকে আটক করা হলেও আব্দুল ওহাব পলাতক ছিলেন।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজি শাহনেওয়াজ বলেন, ‘এ ঘটনার পর থেকেই আব্দুল ওহাবকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজনার বিলের মথুরাপুর ও নারায়ণপুরের মধ্যবর্তী দুর্গম এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুল ওহাব ও তার সহযোগী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..