✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তিন দাবি আদায়ে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:৫২:১৪ |
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন। পল্টন মোড় দিয়ে যে চারদিকে রাস্তা রয়েছে- তার সবকটি বন্ধ হয়ে গেছে।
গত ৩০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..