✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিসিবির পিচ কিউরেটরকে ভাগিয়েছে পিসিবি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৮, | ০৮:৩৪:২৩ |

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পিচ কিউরেটর ‍টনি হেমিংকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। মূলত, তার অধীনেই পূর্বাচলে নির্মিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট প্রস্তুত করার কথা ছিল বিসিবির। তবে এক বছর না যেতেই বিসিবির চাকরি ছাড়ার ঘোষণা দেন হেমিং। সেই হেমিংকেই এবার ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড।

লাহোরে পৌঁছে হেমিংয়ের প্রথম কাজই হবে আসন্ন বাংলাদেশ সিরিজ সামনে রেখে পিচ প্রস্তুত করা। সেই পিচেই বাংলাদেশকে টেস্ট হারানোর পরিকল্পনা করবে পাকিস্তান। তার প্রস্তুত করা পিচেই বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্টের উইকেটও তৈরি করবেন হেমিং।

উইকেট ও মাটি বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতি আছে হেমিংয়ের। বাংলাদেশে আসার আগে আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছেন হেমিং। এর আগে অস্ট্রেলিয়ায় এমসিজিতে দীর্ঘদিন কাজ করেছেন। ছিলেন পার্থের অপ্টাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারও। এর বাইরে ফুটবলের মাঠ প্রস্তুত করাতেও দক্ষতা আছে হেমিংয়ের। সৌদি আরবের কিং ফাহাদ ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশেও বেশ প্রশংসা কুড়চ্ছিল হেমিংয়ের কাজ। তার কাজে মুগ্ধ হয়ে মেয়াদ বাড়ানোর পরিকল্পনাও করেছিল বোর্ড। তবে সে পথে না হেঁটে মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়েছেন তিনি। তবে চাকরি ছাড়ার সময় তার কারণ জানা না গেলেও এবার পিসিবিতে যোগ দেওয়ায় সব পরিষ্কার হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..