সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

আজ রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৭:০২:১৪ |
২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরা শুরু হবে।
এরইমধ্যে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ওই সময় তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। তার আইজিপি থাকাকালে এমন গণহত্যার সংঘটিত হওয়ায় নিহত, আহতের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি।
এদিকে ৫ আগস্ট চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইবুনাল-১ এ চলা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। হাজির করা হয়েছে কনস্টেবল সুজনসহ চার আসামিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..