✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৬:০৭:৫৮ |

গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।

 

এবার জানা গেল, আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। নায়িকা এটাও জানালেন, এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।
 
অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’ ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু। বরং, এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..