✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন : নুসরাত ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:৫৫:০৩ |
বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গেল মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। এরপর এক দিন পর কারামুক্তও হন। কারাগার থেকে বেরিয়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
 
সেসময় এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়।
মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।
এরপর গণমাধ্যম থেকে শুরু করে কোথাও আর কথা বলতে দেখা যায়নি ফারিয়াকে। সেদিনের সেই ঘটনা আজও তাঁর কাছে অন্ধকারের মত মনে হয়।
তবে মানুষের বলা নানা কথা বা কটূক্তি কোনোকিছুই গায়ে মাখেন না।
রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া জানান, সে কেবল শক্তিশালী নয় সে খাঁটি শক্তি।
তিনি লিখেন, “মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন। কিন্তু তারা সত্যিটা জানে না।
ভেতরে ভেতরে সে প্রতিদিন ভাঙা টুকরোগুলো জোড়া দিচ্ছে, নিজেকে নতুনভাবে গড়ছে এবং এবং নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করছে। একেকটা মুহূর্তে সে নিজের শক্তিকে নতুন সংজ্ঞা দিচ্ছে। একদিন বুঝবে, সে কেবল শক্তিশালী নয় সে খাঁটি শক্তি।”
এরপর সবশেষে তিনি লিখেন, ‘এটাই প্রতিদিনের আমি।’
ফারিয়ার এমন পোস্ট যে নিজেকে নিয়ে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
সেই পোস্টে অসংখ্য অনুরাগী তাকে সাধুবাদ জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, ‘ইউ গো গার্ল’। আবার কেউ লিখছেন, ‘ইয়েস লাভ, দ্যাটস ইউ আর’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..