✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:১৯:৩৫ |
রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
এ দিন কারাগার থেকে তাকে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ভুক্তভোগী কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হন। পরে ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ৩০ মে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..