✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুয়ারেজ বীরত্বে তৃতীয় উরুগুয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৪, | ০৪:৫৭:৪৭ |

প্রায় হারতে বসেছিল উরুগুয়ে। তবে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। তার গোলেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়ে কোপা আমেরিকা শেষ করলো উরুগুয়ে।

রোববার (১৪ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উড়ন্ত শুরু পায় উরুগুয়ে। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ গোলে ম্যাচে ফিরে কানাডা। তার গোলে ১-১ এ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।

বিরতির পর ম্যাচের ৮০ মিনিটে এগিয়ে যায় কানাডা। জোনাথন ডেভিড গোল করে দলকে এগিয়ে দেয়। তার গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে কানাডা। তবে ম্যাচে যোগ করা সময়ে গোলকে করে উরুগুয়েকে সমতায় ফেরান সুয়ারেজ। তার গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুই শটে গোল করে দুই দল। তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন। পঞ্চম শট মিস করেন কানাডার আলফানসো ডেভিস। বিপরীতে নিজেদের ৪ শটে গোল করেই জয় নিশ্চিত করে উরুগুয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..