সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

অ্যান্ডারসনের অবসর মন ছুঁয়ে গেলো টাইগারদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৩, | ০৪:৪৯:৩৬ |

৪১ বছরে এসে দীর্ঘ ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসে অভিষেক, লর্ডসেই অবসর। ২০০৩ থেকে ২০২৪ সাল। অ্যান্ডারসন জায়গা করে নিলেন কিংবদন্তিদের কাতারে।

অভিষেকে কে ভেবেছিলেন একজন পেসারের টেস্ট ক্যারিয়ার দুই দশকেরও বেশি লম্বা হবে। অথচ করে দেখালেন তিনি। ইংলিশ তারকার অবসরে অন্যদের মতো মন ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদেরও।

জেমির অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘অভিনন্দন, জেমস অ্যান্ডারস! দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য। আপনার অবসরকে শুভকামনা জানাই, আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।’

এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘শুভ অবসর, জেমস অ্যান্ডারসন! আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাই![’

অ্যান্ডারসনের অবসর মন ছুঁয়ে টাইগার অধিনায়ক সাজমুল হোসেন শান্তরও।

ফেইসবুকে তিনি লিখেন, ‘২১ বছরে ১৮৮ টেস্টের বিস্তৃত ক্যারিয়ার। যেখান থেকে শুরু সেখানেই শেষ। তোমাকে স্মরণে রাখব জেমি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..