✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এবার ভয় দেখাতে আসছেন রাশমিকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:২৯:০৯ |

‘পুষ্পা’ সিনেমা দিয়ে রীতিমতো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। বনে গেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সেদিক থেকে এখন ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন অভিনেত্রী।

এরমধ্যেই এবার দিলেন নতুন খবর। হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে, তবে একদমই ভিন্ন রূপে। সিনেমাটির নাম ‘মাইশা’। শুক্রবার সোশ্যালে ছবিটির ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, একজন তীব্র, রুক্ষ, আহত কিন্তু অদম্য নারীরূপে।

পোস্টারে রাশমিকার রক্তমাখা মুখ, এলোমেলো চুল, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে গর্জে উঠছেন। প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য।

রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে—ভিন্ন কিছু, দারুণ কিছু। আর ‘মাইশা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এই চরিত্রটা তীব্র, রুক্ষ।

আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু…।”
‘মাইশা’ পরিচালনা করছেন রাওয়িনদ্রা পুল্লে। নির্মাতার ভাষ্য মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি। আর এই প্রথমবার তিনি এককভাবে একটি ছবির প্রধান মুখ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন-যা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’-এ। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..